বাংলাদেশে একজনের শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। চীনে ভাইরাসটির উদ্বেগজনক প্রাদুর্ভাবের পর স্বাস্থ্য অধিদপ্তর দেশে সতর্কতা জারি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনসহ বিভিন্ন দেশে এইচএমপিভি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এটি বিশেষভাবে শিশু, বয়স্ক, হাঁপানি, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ।
সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা:
- শ্বাসতন্ত্রের রোগ থেকে সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার।
- হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢাকুন এবং ব্যবহৃত টিস্যু সঠিকভাবে ফেলে হাত ধুয়ে নিন।
- আক্রান্ত ব্যক্তিদের থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।
- নিয়মিত সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে পরিষ্কার রাখুন।
- অসুস্থ হলে বাড়িতে থাকুন এবং প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই ভাইরাস ফ্লু-সদৃশ উপসর্গ সৃষ্টি করে এবং সাধারণত ২-৫ দিনের মধ্যে সেরে যায়। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
0 মন্তব্যসমূহ